News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষনের অভিযোগে গ্রেফতার পঞ্চাশোর্ধ এক ব্যক্তি
Image

নাবালিকা ধর্ষনের অভিযোগে গ্রেফতার পঞ্চাশোর্ধ এক ব্যক্তি

আগরতলা, ২৫ আগস্ট।। নাবালিকা ধর্ষনকাণ্ডে গ্রেফতার পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানাধীন লম্বাবিল এলাকায়। ধর্ষকের নাম রাজেন্দ্র দেববর্মা(৫৫),  পিতা স্বর্গীয় মঙ্গল দেববর্মা, বাড়ি লম্বাবিল এলাকায়। অভিযোগ পেয়ে ওই অভিযুক্ত ব্যাক্তিকে  গ্রেফতার করেছে মনু থানার পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায়, ২১ আগষ্ট সোমবার সকাল আনুমানিক ৬টা নাগাদ অভিযুক্তের প্রতিবেশীর এক নবমশ্রেনীর পাঠরতা কন্যা নিত্যদিনের মতো প্রাইভেট টিউশন পড়তে বাড়ি থেকে বের হয়। অভিযোগ  রাজেন্দ্র দেববর্মার বাড়ির পাশে আসলেই নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে নিজের পাশবিক লালসা চরিতার্থ করে ওই ব্যক্তি। পাশাপাশি  কাউকে কিছু বললে ধর্ষিতাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্ত বলেও অভিযোগ।

পরে পনেরো বছরের নাবালিকা মেয়েটি নিজের পরিবারের সদস্যদের সব খুলে বললে পরিবারের তরফ থেকে মনু থানায় লিখিত অভিযোগ করা হয়।  আন্ডার সেকশন ৩৪১/৩৭৬(|), ৫০৬ আইপিসি ধারায় এবং পকসো আইন ইউ/এস ৪ অনুযায়ী  মামলা নথিভুক্ত করা হয়। কেইস নম্বর ২৫। লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে মনু থানার পুলিশ।

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে আরো একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। অভিযোগ নাবালিকার সাথে  হাতেনাতে নাকি অভিযুক্তকে তার স্ত্রী আটক করেছে। তাদের বক্তব্য এই মেয়েটির সাথে আগে থেকেই রাজেন্দ্রর সম্পর্ক ছিল। আজ হাতেনাতে ধরে রাজেন্দ্রর স্ত্রী নাবালিকার পরিবারকে ধমকানোর পরই তারা থানায় অভিযোগ করে। কোনটা মিথ্যে কোনটা সঠিক তা তদন্ত সাপেক্ষ।  তবে লম্বাবিল এলাকায় কানপাতলেই এই অভিযুক্তের একাধিক অসামাজিক কাণ্ডের খবর শোনা যায়।  এই ঘটনার জন্য অভিযুক্ত ব্যক্তির  তদন্তক্রমে কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top