News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরালার ওয়েনাডেসড়ক দুর্ঘটনায় মৃত ৯ মহিলা চা শ্রমিক
Image

কেরালার ওয়েনাডেসড়ক দুর্ঘটনায় মৃত ৯ মহিলা চা শ্রমিক

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স) : কেরালার ওয়েনাডে একটি সড়ক দুর্ঘটনায় ৯ জন মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার কেরালার ওয়েনাডের মানানথাওয়াড়িতে মহিলা চা বাগানের শ্রমিকদের নিয়ে একটি জিপ গাড়ি আসছিল। হঠাৎই জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গিয়ে নয়জন মহিলার মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ৩টে নাগাদ মানন্থাওয়াড়ি থালাপুঝা কন্নোথ পাহাড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার এই মহিলারা সবাই ওয়ানাডের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় চালকসহ আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জেলা কালেক্টর মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন। মান্নাথওয়াড়ি মেডিকেল কলেজে আহতদের চিকিৎসা চলছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে। জীপটি ৩০ মিটার খাদের নীচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। জীপে ১২ জন ছিল। চালক ছাড়া সবাই মহিলা। বনমন্ত্রী জানান, আহতদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কংগ্রেস নেতা ও ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন । তিনি বলেন, তিনি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্তদের অবিলম্বে সহায়তা দেওয়ার পরামর্শও দিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন রাহুল।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top