News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্টাইপেন্ড বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভে সামিল টিএসইউ
Image

স্টাইপেন্ড বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভে সামিল টিএসইউ

আগরতলা, ২৩ আগস্ট: রাজ্য জনজাতি ছাত্র ছাত্রীদের গত দুই বছর ধরে নিয়মিতভাবে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না।এ বিষয়ে একাধিক বার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হলেও দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না।তাই আজ ফের স্টাইপেন্ড দাবিতে জনজাতি কল্যান দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন  টিএসইউ -র সর্মথকরা।

অভিযোগ,গত দুই বছর ধরে প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রী এখনো পর্যন্ত স্টাইপেন্ড পাননি।তাতে আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।যে সব জনজাতি ছাত্র ছাত্রীরা স্টাইপেন্ডের টাকা দিয়ে বহি:রাজ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদের এখন স্টাইপেন্ড না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।ইতিমধ্যে এ বিষয়ে টিএসইউ -র পক্ষ থেকে চার বার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে কিন্তু দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না।তাই আজ ফের স্টাইপেন্ড প্রদানের দাবি  জনজাতি কল্যান দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন  টিএসইউ -র সর্মথকরা।

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top