News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে আগামী ২৬ আগস্ট অবধি
Image

পঞ্জাবের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে আগামী ২৬ আগস্ট অবধি

চন্ডীগড়, ২৩ আগস্ট (হি.স.): কিছু দিন আগের বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত অবস্থা পঞ্জাবের নানা অংশে। গৃহহীন অসংখ্য মানুষ, যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে পঞ্জাবের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আগামী ২৬ আগস্ট পর্যন্ত পঞ্জাবের নানা অংশে চলবে বৃষ্টির দুর্যোগ।

আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাবের অমৃতসর, গুরুদাসপুর, হোশিয়ারপুর, কাপুরথালা, জলন্ধর, নওয়ানশহর, রূপনগর, পাতিয়ালা, লুধিয়ানা, ফতেহগড় সাহেব, শহীদ ভগত সিং নগর এবং সাহেবজাদা অজিত সিং নগর জেলায় আগামী চার দিন ভারী বৃষ্টিপাত হবে। বর্তমানে এই জেলাগুলির অধিকাংশই বন্যা কবলিত এবং এই নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, পার্শ্ববর্তী রাজ্য হিমাচল প্রদেশের অনেক জেলায় বৃষ্টি অব্যাহত থাকায় বিয়াস ও সুতলজ নদীর জলস্তর বৃদ্ধির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হিন্দুস্থান সমাচার।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top