News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে স্ত্রীর উপর  মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ
Image

গোমতী জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে স্ত্রীর উপর  মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট।। রক্ষক এবার ভক্ষকের ভূমিকায়। যাদের হাতে আইন রক্ষার দায়িত্ব তাদের হাতে নির্যাতনের শিকার এক গৃহবধূ। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত উত্তম বনিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। বাপের বাড়ি থেকে টাকা আনা এনে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তার স্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায় বর্তমানে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত উত্তম বনিকের সাথে সামাজিকভাবে বিয়ে করেন ২০১২ সালের ২ মার্চ। বিয়ের তিন মাস পর থেকে তিনি স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। তারপর ২০১২ সালের ২০ আগস্ট উত্তম বনিক স্ত্রীর উপর চাপ দেন বাপের বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে আসার জন্য। সেই দিনই উত্তম বনিকের শাশুড়ি নগদ ৫০ হাজার টাকা দিয়ে যায়। তারপরও স্ত্রীর উপর নির্যাতন বন্ধ করেনি গুণধর উত্তম বনিক। এরই মধ্যে তাদের কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের কন্যা সন্তানের বয়স ১০ বছর। উত্তম বনিক কিছু দিন পূর্বে জায়গা ক্রয় করে। তারপর স্ত্রীর উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে দেয় বাপের বাড়ি থেকে নগদ টাকা নিয়ে আসার জন্য। স্ত্রী বাপের বাড়ি থেকে নগদ টাকা নিয়ে আসতে অস্বীকার করায় স্ত্রীকে চাপ দিতে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ারদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের ব্ল্যাকমিল করে টাকা নিয়ে তাকে দেওয়ার জন্য। এমনই গুরুতর অভিযোগ উত্তম বনিকের বিরুদ্ধে। স্ত্রী এই কাজ করতে অস্বীকার করার পর উত্তম বনিক স্ত্রীকে চরিত্রহীন প্রমান করতে উঠে পরে লাগে। এরই মধ্যে স্ত্রী উত্তম বনিকের মোবাইলে দেখতে পায় বিভিন্ন মহিলার সাথে উত্তম বনিকের অবৈধ সম্পর্ক রয়েছে। এই বিষয়ে স্ত্রী জেনে যাওয়ার পর উত্তম বনিক নিজের ক্ষমতার ভয় দেখাতে থাকে স্ত্রীকে। বাধ্য হয়ে ন্যায় বিচারের দাবি জানিয়ে সোমবার উত্তম বনিকের স্ত্রী পশ্চিম মহিলা থানায় স্বামী গুণধর গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের করার পর নির্যাতিতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরেন। সোমবার বিকালে উত্তম বনিকের স্ত্রী থানায় মামলা দায়ের করার পর নড়ে চড়ে বসে রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রাতারাতি উত্তম বনিককে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করে পুলিশ সদর দপ্তরে নিয়ে আসা হয়। রাজ্য পুলিশের মহানির্দেশকের নির্দেশে উত্তম বনিককে পুলিশ সদর দপ্তরে নিয়ে আসা হয়। অপরদিকে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে সুমন মজুমদারকে। এখন দেখার আরক্ষা দপ্তর উত্তম বনিকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

Releated Posts

কাঁঠালিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিশালাকার পাইথন, সাপ দেখতে ভিড় এলাকাবাসীর

কাঁঠালিয়া, ২৪ আগস্ট: গভীর রাতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শান্তিরবাজারে টিউমারে আক্রান্ত ৯ বছরের আয়ুষী, চিকিৎসার জন্য মানবিক আবেদন পরিবারের

শান্তিরবাজার, ২৪ আগস্ট: মারণ রোগ টিউমারের সঙ্গে লড়াই করছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকার ৯ বছরের শিশু আয়ুষী…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top