News Flash

  • Home
  • বিদেশ
  • মেক্সিকোতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘হিলারি’, নিহত ১
Image

মেক্সিকোতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘হিলারি’, নিহত ১

মেক্সিকো, ২১ আগস্ট (হি. স.) : মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হিলারি’। এতে বন্যার জলে ভেসে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সকালে মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হানে হারিকেন ‘হিলারি’। ঘূর্ণিঝড় হারিকেনের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়। এতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। রাজ্যের গভর্নর ও লস অ্যান্জেলেস সিটি মেয়র জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে এই ঘূর্ণিঝড় ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন আমেরিকার আবহাওয়াবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হিলারি এর আগে ঘণ্টায় ১৩০ মাইল বেগে বাতাস নিয়ে শক্তিশালী ক্যাটাগরি ৪ ঝড় ছিল। হারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নিয়েছে। এখন শক্তি হারালেও এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ নেভাদার কিছু কিছু এলাকায় ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

এনএইচসি আরও জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যাও দেখা দিতে পারে এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রসাশন। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে । –

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top