News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবু খায়েরকে ক্ষমা চাইতে বলল তিপ্রা মথার যুব সংগঠন
Image

আবু খায়েরকে ক্ষমা চাইতে বলল তিপ্রা মথার যুব সংগঠন

আগরতলা, ২০ আগস্ট।। আবু খায়ের মিয়া সামাজিক মাধ্যমে যে বক্তব্য রেখেছেন তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানালো তিপ্রা মথা দলের যুব সংগঠন। পাশাপাশি তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তারা। রবিবার বক্সনগর তিপ্রা ইয়ুথ ফেডারেশনের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সেক্রেটারি সঞ্জিত দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক সম্মেলনে তারা জানান, দলের তরফ থেকে এখনো উপ নির্বাচনে তারা কোন দলকে সমর্থন করা হবে সেই বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। ফলে তিপ্রা মথা দলের বিজিত প্রার্থী আবু খায়ের মিয়ার বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। তিনি দলের ঊর্ধ্বে গিয়ে এধরনের মন্তব্য করতে পারেন না। তাই অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়। উল্লেখ্য শুক্রবার আবু খায়েরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তারপরেই শুরু হয় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। উল্লেখ্য ২৪ ঘণ্টার মধ্যেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। আগামী ৬ মাসের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি সব ধরনের প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। শনিবার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা একথা জানিয়েছেন।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top