News Flash

  • Home
  • দিনের খবর
  • বালুরঘাটে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

বালুরঘাটে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বালুরঘাট, ২০ আগস্ট (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আর্য্য সমিতি নারায়ণপুরে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নৃপেন সাহা(৬০)। বাড়ি বালুরঘাট শহরের বটকৃষ্ণপল্লীতে। পেশায় রান্নার ঠাকুর তিনি। এদিন ভোরে তাঁর মৃতদেহ ওই এলাকার একটি গ্যারেজের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। গতকাল দুপুর থেকে ওই বৃদ্ধ পড়ে আছে ওই এলাকায়। তবে কেউ এগিয়ে আসেনি বলেই অভিযোগ। অবশেষে এদিন সকালে স্থানীয়রা গিয়ে দেখেন ওই বৃদ্ধ মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top