News Flash

  • Home
  • দিনের খবর
  • লাভ জিহাদ! হিন্দু নামে ভুয়ো অ্যাকাউন্ট, গোসাঁইগাঁওয়ে বালিকা অপহরণ, আটক তিন যুবক
Image

লাভ জিহাদ! হিন্দু নামে ভুয়ো অ্যাকাউন্ট, গোসাঁইগাঁওয়ে বালিকা অপহরণ, আটক তিন যুবক

গোসাঁইগাঁও (অসম), ২০ আগস্ট (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমা সদর শহরে এক নাবালিকাকে অপহরণ করে ধরা পড়ে গেছে তিন যুবক। এদের একজন হিন্দু নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। ঘটনাকে লাভ জিহাদ বলে অভিযোগ করেছেন এলাকার জনতা ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ধৃত তিন যুবককে বঙাইগাঁও জেলার অভয়াপুরি কাছাড়িকেটির বাসিন্দা সাইফুল ইসলাম, মিনহাজ আলি এবং শহিদুল ইসলাম বলে পরিচয় পাওয়া গেছে।

ধৃত তিন যুবককে অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী শ্ৰীরামপুর থানাধীন শিমুলটাপু ফাঁড়ির পুলিশ অপহৃতা নাবালিকা সহ তিন যুবক সাইফুল ইসলাম, মিনহাজ আলি এবং শহিদুল ইসলামকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, শহিদুল ইসলাম নামের যুবকটি মৃন্ময় রায় নামে ভুয়ো ফ্যাসবুক অ্যাকাউন্ট খুলে কিশোরীটির সঙ্গে সম্পৰ্ক স্থাপন করেছিল। আজ শহিদুল ইসলামে অভয়াপুরি থেকে এএস ১৭ এফ ৮৪২১ নম্বরের একটি অল্টো গাড়ি নিয়ে এসে বালিকাটিকে অপহরণ করে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে নিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু তাদের শিমুলটাপু থানার পুলিশ পাকড়াও করে ফেলেছে।

ঘটনাটি একটি পরিচ্ছন্ন লাভ জিহাদের ঘটনা বলে অভিযোগ তুলেছে বিভিন্ন সংগঠন। সংগঠনগুলির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top