News Flash

Image

শহরের প্রান কেন্দ্রে টম টম চালকদের পথ অবরোধ

আগরতলা, ১৯ আগস্ট।। শহরের প্রাণকেন্দ্রে টমটম চলাচলে বিধি নিষেধ জারী করায় প্রতিবাদে সরব টমটম ব্যবসায়ীরা। শনিবার সকাল থেকে রাজধানী আগরতলার প্রায় প্রত্যেক টমটম চালকরা পোস্ট অফিস চৌমুহনী এলাকায় পথ অবরোধে বসে। পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী হয়ে মোটরস্ট্যান্ড পর্যন্ত টমটম চলাচলে আচমকাই বিধি  নিষেধ জারী করা হয়েছে প্রশাসনের তরফে। তাদের অভিযোগ কোনো নোটিশ ছাড়াই এই বিধি নিষেধ জারী করেছে প্রশাসন। যার ফলে ব্যাপক সম্মুখীন হতে হচ্ছে তাদের। যার ফলে এদিন সকাল থেকেই তারা অবরোধে বসে। টমটম চালকরা জানিয়েছেন প্রথম অবস্থায় তারা গোটা বিষয়টি পরিবহন দপ্তরে জানিয়েছেন। তবে কোনো সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত শনিবার তারা রাস্তা অব রোধে বসতে বাধ্য হয়েছে। এদিন পথ অবরোধের খবর পেয়ে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা ছুটে আসেন। দুপুর নাগাদ পশ্চিম আগরতলা থানায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বৈঠক বসে।  এই বৈঠকে টম টম চালকদের তরফে জানিয়ে দেওয়া হয় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের এই রোডে যাতায়াত করতে না দেওয়া হয় তবে তারা ফের এই পথে অনির্দিষ্ট কালের জন্য অবরোধে বসবে। যদিও পরবর্তীতে পুলিশের তরফে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top