গুয়াহাটি, ১৭ আগস্ট (হি.স.) : গুয়াহাটি মহানগরের বরাগাঁওয়ে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি টোটো (ই-রিকশা) চালক দিপুর বলে শনাক্ত করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে মহানগরের বরাগাঁওয়ে নবনির্মিত উড়ালপুলের ওপর জনৈক যুবকের মৃতদেহ দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন গড়চুক পুলিশ ফাঁড়িতে। পুলিশ গিয়ে মৃতদেহটি দিপু নামের এক টোটো চালকের বলে শনাক্ত করেছে।পুলিশের এক সূত্ৰ জানিয়েছে, নিহত যুবক দিপুর শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। এতে নিশ্চিত, তাকে অজ্ঞাতপরিচয় কোনও দুষ্কৃতী পিটিয়ে খুন করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।সূত্রটি জানিয়েছে, বরাগাঁওয়ের একটি ভাড়াঘরে থাকতেন দিপু। তার রহস্যজনক মৃত্যুর মূল কারণ এখনও স্পষ্ট নয়। তাঁরা তদন্ত শুরু করেছেন, জানিয়েছে পুলিশের সূত্রটি।

গুয়াহাটির বরাগাঁওয়ে উদ্ধার যুবকের মৃতদেহ
Tags:
Releated Posts
মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…
অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে
গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…
শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের
আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…
অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

















