News Flash

  • Home
  • দেশ
  • মনিপুর ইস্যুতে দিল্লি বিধানসভায় সরব কেজরিওয়াল, বের করে দেওয়া হল ৪ বিজেপি বিধায়ককে
Image

মনিপুর ইস্যুতে দিল্লি বিধানসভায় সরব কেজরিওয়াল, বের করে দেওয়া হল ৪ বিজেপি বিধায়ককে

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): মনিপুর ইস্যুতে দিল্লি বিধানসভায় সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেছেন, “বিজেপি বিধায়করা স্পষ্টই বলছেন, মনিপুরের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। এটা প্রধানমন্ত্রী মোদীর বার্তা যে মনিপুরের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নীরব। ৬,৫০০ এফআইআর নথিভুক্ত করা হয়েছে, ১৫০ জনের বেশি নিহত হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নীরব ছিলেন।”

এদিকে, এদিন দিল্লি বিধানসভা থেকে ৪ জন বিজেপি বিধায়ককে মার্শাল বের করে দেন। এরপর বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। বিজেপি বিধায়ক অভয় বর্মা বলেছেন, “এই বিধানসভা অধিবেশন দিল্লির ইস্যু নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু কেজরিওয়াল মণিপুর ইস্যু উত্থাপন করছেন…দিল্লির রাস্তার অবস্থা করুণ, যমুনা নদী দূষিত, বায়ু দূষণ বাড়ছে এবং দিল্লি সম্পর্কিত অনেক সমস্যা রয়েছে কিন্তু তারা (দিল্লি সরকার) এটা নিয়ে আলোচনা করতে চাই না…নিয়ম ৫৫ অনুযায়ী, আমি বিধানসভায় ”শীশ মহল” ইস্যু উত্থাপন করেছি এবং ৫৫ নম্বর বিধিতে আলোচনার জন্য বলেছিলাম, কিন্তু তারা আলোচনার জন্য প্রস্তুত ছিল না।”
প্রসঙ্গত, দিল্লি বিধানসভার অধিবেশন একদিন বাড়িয়ে ১৮ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top