News Flash

  • Home
  • দিনের খবর
  • দাসত্বের মানসিকতা থেকে পরিত্রাণ পেতে হবে, তবেই উন্নত দেশ হতে পারে ভারত : নির্মলা সীতারমন
Image

দাসত্বের মানসিকতা থেকে পরিত্রাণ পেতে হবে, তবেই উন্নত দেশ হতে পারে ভারত : নির্মলা সীতারমন

পুরী, ১৭ আগস্ট (হি.স.): দাসত্বের মানসিকতা থেকে পরিত্রাণ পেতে হবে আমাদের, তবেই ২০৪৭-এর মধ্যে উন্নত দেশ হতে পারে ভারত। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৃহস্পতিবার সকালে ওডিশার পুরীতে ‘মেরি মাটি, মেরা দেশ’ কর্মসূচির অধীনে ‘পঞ্চ প্রণ অঙ্গীকার’-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “ব্রিটিশরা আমাদের মধ্যে যে দাসত্বের মানসিকতা তৈরি করেছিল, তার থেকে নিজেদের মুক্ত করতে হবে৷ তবেই, ২০৪৭ সালের মধ্যে ভারত একটি উন্নত দেশ হবে।”

‘মেরি মাটি, মেরা দেশ’ কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী একটি উন্নয়ন কৌশল-পঞ্চ প্রণ তৈরি করেছিলেন। নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী ঔপনিবেশিক মানসিকতার যে কোনও চিহ্ন দূর করার ওপর জোর দেন।” সীতারমন যোগ করেছেন, “দাসত্বের মানসিকতা থেকে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। তবেই, ২০৪৭ সালের মধ্যে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে।” উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এদিন ওডিশার পুরীতে ‘মেরি মাটি, মেরা দেশ’ কর্মসূচির অধীনে অমৃত কলশ যাত্রায় অংশগ্রহণ করেছেন।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top