News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল-উত্তরাখণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৮১
Image

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল-উত্তরাখণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৮১

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলি। লাগাতার বর্ষণে একাধিক এলাকায় নামছে ধস। ভেঙে পড়ছে বড় বড় বাড়ি। এই প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার অবধি সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ জন। আগামী কয়েকদিন রাজ্যগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন।

প্রসঙ্গত, বুধবার বৃষ্টি-বিধ্বস্ত হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১। গত তিনদিনে সে রাজ্যে কম করে ১৩ জন এখনও অবধি নিখোঁজ রয়েছেন। আপাতত জোরকদমে উদ্ধারকাজ চলছে। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মাসদুয়েক আগে একবার অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছিল হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা।

রবিবার থেকে হিমালয়ের কোলে থাকা এই পাহাড়ি রাজ্যে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সিমলা-সহ বেশ কয়েকটি জেলায় ভূমিধসও হয়েছে। ধসে গিয়েছে সিমলা-কালকা টয় ট্রেনের লাইন। গত জুন থেকে বর্ষা শুরুর পর এই রাজ্যে এখনও অবধি মোট ২১৪ জন মারা গিয়েছেন। নিখোঁজ রয়েছেন ৩৮ জন।

ধস প্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এদিকে, গত সোমবার শিমলার সামার হিলের কাছে একটি শিবমন্দির ধসে পড়ে। ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকজন ভক্ত আটকে পড়ে থাকতে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শিমলার কৃষ্ণনগর এলাকায় মোট আটটি বাড়ি ধসে পড়েছে বলে খবর।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top