News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডেঙ্গুতে ছাত্রের মৃত্যুতে রাজ্য সরকারকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল
Image

ডেঙ্গুতে ছাত্রের মৃত্যুতে রাজ্য সরকারকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল

আসানসোল, ১৭ আগস্ট (হি.স.) : ডেঙ্গুতে মৃত্যু হল পশ্চিম বর্ধমানের আসানসোল বিবি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের । এইমৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সম্পুর্ন ব্যার্থ রাজ্য সরকার।

ডেঙ্গু প্রতিরোধে রাজ্যের ব্যার্থতাকে দায়ী করে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন,” রাজ্যে এগিয়ে বাংলার এটাই নমুনা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ছাত্রের মৃত্যু হল। অথচ রাজ্য সরকার এখনও তৎপরতা নেই। ডেঙ্গু প্রতিরোধে সম্পুর্ন ব্যার্থ রাজ্য সরকার।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ডেঙ্গুতে মৃত্যু হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের রাঙানিয়া পাড়ার বাসিন্দা অবিনাশ সাউ (২১)–এর। আসানসোল বিবি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গত কয়েকদিন ধরে সে জ্বরে ভুগছিল। বুধবার দুপুরে পরিবারের লোকজন অবিনাশকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুই থেকে তিন ঘন্টা চিকিৎসা করা হয় তার। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আসানসোল জেলা হাসপাতাল থেকে তাকে রেফার করে কাঁকসার রাজবাঁধে একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রথমে অবিনাশের রক্তের নমুনার এলিজা টেস্ট হয়নি, ডেঙ্গু কিট পরীক্ষা করা হয়েছে বলে দাবি জেলা স্বাস্থ্য বিভাগের। তাতে ডেঙ্গু পজেটিভ আসে। বৃহস্পতিবার সকালে অবিনাশের মৃত্যু হয়। বেসরকারি ওই নার্সিংহোমে অবিনাশের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারন দেখানো হয়েছে, ডেঙ্গু হিমোলজিক ফিবার।

Releated Posts

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top