News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাঝসমুদ্রে ডুবল শরণার্থী বোঝাই নৌকা, মৃত্যু ৬০ জনের
Image

মাঝসমুদ্রে ডুবল শরণার্থী বোঝাই নৌকা, মৃত্যু ৬০ জনের

কেপটাউন, ১৭ আগস্ট (হি.স.) : আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশ কেপ ভার্দের উপকূলের কাছে আটলান্টিক সাগরে শরণার্থী বোঝাই নৌকা অন্তত ৬০ জনের মৃত্যু হল। নৌকা টি সেনেগাল থেকে রওনা হয়েছিল বলে জানা যাচ্ছে। পশ্চিম আফ্রিকার উপকূলে এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

সেনেগালের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই বোটটি ডুবে যায়। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ৪৮। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, পরবর্তী সময়ে তাঁরা আরও ১২টি মৃতদেহ উদ্ধার করেছেন। কেপ ভার্দির স্বাস্থ্যমন্ত্রী ফিলোমেনা গনকাভস জানিয়েছেন, ”আমরা আমাদের বাহু প্রসারিত করে স্বাগত জানাচ্ছি দুর্ঘটনায় জীবিতদের। মৃতদের সম্মানের সঙ্গে কবরস্থ করতে চাই।”

উল্লেখ্য, শরণার্থী সমস্যা ক্রমে গোটা বিশ্বকে আশঙ্কিত করে রেখেছে। দারিদ্র ও যুদ্ধকবলিত এলাকা থেকে প্রাণের ঝুঁকি নিয়ে নিরাপত্তার জন্য অন্য দেশে আশ্রয় নিতে গিয়ে বহু শরণার্থীকেই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। এই দুর্ঘটনাও সেই পরিস্থিতিরই এক মর্মান্তিক উদাহরণ। এর আগে গত জানুয়ারিতেও কেপ ভার্দে উপকূলে এমন দুর্ঘটনা ঘটেছিল। তবে সেবার ৯০ জন শরণার্থীকে উদ্ধার করা গিয়েছিল। মারা গিয়েছিলেন ২ জন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top