আগরতলা, ১৬ আগস্ট।। কাঠিয়াবাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে সিমনার কাতলামারা থেকে ফটিকছড়া পর্যন্ত বৃক্ষরোপণ ও সচ্ছল ত্রিপুরার স্লোগানকে সামনে রেখে এক বাইক রেলি অনুষ্ঠিত হয়। এদিন রাস্তার দু’ধারে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ও সাধারণ মানুষদের সচেতন করা হয়। দেওয়া হয় গাছের চারা। কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি সবুজ সাথীর ভলেন্টিয়ারদের সাথে নিয়ে এই রেলির অনুষ্ঠিত করে। সূচনা লগ্নে উপস্থিত ছিলেন সিমনার এলাকার বিশিষ্ট নাগরিক মদন সাহা, রাজনৈতিক ব্যক্তিত্ব বিনোদ দেববর্মা এবং অন্যান্যরা। এছাড়াও এই দিন ফটিকছড়া স্হিত কাঠিয়া বাবা মিশন স্কুল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা।
এদিকে বামুটিয়ার বেড়ীমুড়াস্থিত বেড়ীমুড়া ব্রেইভ ক্লাবের উদ্যোগ এলাকার স্বচ্ছ ভারত অভিযান এবং বৃক্ষরোপণ করা হয়। ব্রেইভ ক্লাবের উদ্যোগে যে বৃক্ষ এদিন রোপন করা হয়েছে এই বৃক্ষগুলোকে আগামী দিনে বড় করা পর্যন্ত ক্লাব সদস্যরা দায়িত্ব নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও এই দিন মোহনপুর মহকুমা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কাঠিয়াবাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপণ এবং বাইক রেলি
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















