আগরতলা, ১৬ আগস্ট।। ফের যান দুর্ঘটনার বলি এক। আহত হয়েছেন আরও ৬ জন যাত্রী। বুধবার বিকেলে বাস ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটে এই যান দুর্ঘটনা। বিশ্রামগঞ্জ এস পি অফিস সংলগ্ন জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে এই ঘটনাটি। ঘটনায় যাত্রীবাহী বাসে থাকা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এদিকে বিকট শব্দ শুনে আশপাশ এলাকা থেকে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারে হাট লাগায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে এসেছেন দমকল কর্মীরা। তারা নিহত ও আহতদের উদ্দার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ফের যান সন্ত্রাস, বলি ১ আহত ৬জন
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















