News Flash

  • Home
  • প্রধান খবর
  • যাদবপুরের ঘটনায় আরও ৪ গ্রেফতার, ছাত্রের রহস্য-মৃত্যুতে ধৃতের সংখ্যা বেড়ে ৭
Image

যাদবপুরের ঘটনায় আরও ৪ গ্রেফতার, ছাত্রের রহস্য-মৃত্যুতে ধৃতের সংখ্যা বেড়ে ৭

কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে যাদবপুরকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৭। সূত্রের খবর, রাতভর জিজ্ঞাসাবাদ করার পর ৪ জনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, বুধবার জিজ্ঞাসাবাদের পর ধৃতদের মধ্যে রয়েছে তিন প্রাক্তন ছাত্র। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতারির সিদ্ধান্ত নেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ধৃত চার জনই পলাতক ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয় প্রথম বর্ষের এক ছাত্র। পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পড়ুয়ার পরিবার র‌্যাগিংয়ের অভিযোগ তোলে। মৃত ছাত্রের বাবা পুলিশের কাছে লিখিত ভাবে খুনের অভিযোগ করেন। এই ঘটনায় বুধবার পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হল ৭।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top