News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি সদস্যকে হেনস্তার ঘটনার অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ
Image

বিজেপি সদস্যকে হেনস্তার ঘটনার অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ

কলকাতা, ১৬ আগস্ট (হি স)। কুকরাহাটি পঞ্চায়েতে বিজেপি সদস্যকে হেনস্তার ঘটনার অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিজেপির এক সদস্যকে অপহরণও করা হয়েছে। এমন কী বোর্ড গঠনে বাধাও দেওয়া হয়েছে, তা নিয়ে বিজেপি মামলা করে। সেই মামলার শুনানিতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জেলার পুলিশ সুপারকে তদন্তে নজরদারির নির্দেশ দেন।

একই সঙ্গে সরকারি আইনজীবীকে বলা হয়, যে ভাবেই হোক অভিযুক্তদের ধরার ব্যবস্থা করতে বলুন পুলিশকে। আগামী ২২ অগাস্ট পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি রিপোর্ট ও কেস ডায়েরি হাজির করতে হবে আদালতে। বিচারপতির হুশিয়ারি, নির্দেশ কার্যকর না হলে, তদন্তের অগ্রগতি না হলে আগামী শুনানিতে কোর্ট পদক্ষেপ করবে।

পূর্ব মেদিনীপুর সুটাহাটা ব্লকের কুকরহাটি জিপি ১০ আগস্ট বোর্ড গঠনের কথা ছিল। বিজেপি সংখ্যা গরিষ্ঠ। কিন্তু বোর্ড গঠনের দিন বিজেপি সদস্য পলাশ প্রমানিককে অপহরণ করা হয়। ফলে বোর্ড গঠন হয়নি। এ ছাড়া সেদিন দুষ্কৃতীরা মারধর, শ্লীলতাহানি করে। মামলাকরীদের দাবি, দুষ্কৃতীরা এখনও এলাকায় ঘুরছে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক বোর্ড গঠনের জন্য। আদালত আগামী দিনে বিষয়টি বিবেচনা করবে বলে মত বিচারপতির।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top