News Flash

  • Home
  • দেশ
  • মহমেডান ক্লাবের নতুন তাঁবু উদ্বোধনে মমতা
Image

মহমেডান ক্লাবের নতুন তাঁবু উদ্বোধনে মমতা

কলকাতা, ১৬ আগস্ট (হি স)। মহমেডান স্পোর্টিং ক্লাবের গ্যালারি সংস্কারের জন্য ৬০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার নতুন সাদা-কালো তাঁবু উদ্বোধন করতে গিয়ে বলেন আগামী দিনে মহমেডানকেও আইএসএল খেলতে হবে।

ক্লাবের চকচকে অতীত ফেরানোর ডাক দিয়ে তিনি বলেন, ‘‘ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএলে খেলছে। মহমেডান কেন খেলবে না? আপনাদের সারা দেশ-বিদেশে এত সমর্থক এক টাকা করে দিলেও তো হয়ে যায়। সমর্থকদের টাকাতেও আপনারা আইএসএল খেলতে পারেন। এটা আপনারা করে দেখান তো। আমিও কিছু কন্ট্রিবিউট করব। মাইনে টাইনে নিই না। পেনশন টেনশন নিই না। বই লিখে যা পাই, তা থেকে আমি একটা কন্ট্রিবিউট করব।’’

তিনি আরও বলেন, ‘‘এখন থেকে চেষ্টা করুন। আগামী বছর আপনারা আইএসএল খেলবেন আমি দেখতে চাই। মোহনবাগান প্রথম খেলেছে। তার পরে ইস্টবেঙ্গল খেলেছে। কিন্তু ইস্টবেঙ্গলের টিমটা ভাল হয়নি। এ বার ইস্টবেঙ্গলের টিম ভাল করতে হবে।’’

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলার পর তিনি উঠে মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেন গত শনিবারের ডার্বি জয়ের কথা। তাতে মমতা বলেন, ‘‘একটা তো ম্যাচ জিতেছ। মোহনবাগানকে হারানোটা কোনও কথা নয়। আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে।’’

প্রথম দেখলে বিলাসবহুল হোটেল বা রাজবাড়ি বা বনেদি বাড়ির আদলে তৈরি করা হয়েছে মহমেডানের নতুন তাঁবু। লোহার কাঠামো দিয়ে ঝাঁ-চকচকে তাঁবুতে রয়েছে ট্রফি ক্যাবিনেট, ক্লাবের নানা সাফল্যের ছবি, নতুন সাজঘর।

তবে নতুন ক্লাব তাঁবুর পাশে সদস্য গ্যালারি কিছুটা বেমানান মনে হয়েছে মুখ্যমন্ত্রীর। গ্যালারি আরও সুন্দর করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বাকেট চেয়ারের ব্যবস্থা করতে বলেন। সেনাবাহিনীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সংস্কার করার পরামর্শ দিয়েছেন সাদা-কালো কর্তাদের।

মুখ্যমন্ত্রী বলেন, “৬০ লাখ টাকা দিয়ে গেলাম। কিন্তু আমি এসে দেখতে চাই যে এটা শেষ হয়েছে।’’ তিনি বলেন, ক্রিকেটের মতো ফুটবলেও বিশ্বজয় করতে হবে।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top