News Flash

Image

নেশায় আচ্ছন্ন কল্যাণপুর,

আগরতলা, ১৬ আগস্ট।। নেশায় আচ্ছন্ন গোটা কল্যানপুর। ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত গোটা এলাকা । মদ, গাঁজা, এমনকি হিরোইন, ব্রাউন সুগারের মতো মারাত্মক নেশায় আচ্ছন্ন হয়ে আছে যুব সমাজ। এক শ্রেণীর অসাধু অবৈধ ব্যবসায়ী ভ্রাম্যমান অবস্থায় এসবের যোগান দিচ্ছে। এই  নেশা বাণিজ্যের পেছনে যে কোন রাঘব বোয়াল আছে তা আর বলার অপেক্ষা রাখে না।
স্বাধীনতা দিবসের  দিন দুই জনজাতি যুবকের গতিবিধি সন্দেহ জনক দেখে তাদের আটক করে কল্যাণপুর থানায় খবর দেয় স্থানীয় নেতাজী ক্লাবের কয়েক জন সদস্য । কল্যাণপুর থানা থেকে ঘটনাস্থলে  ছুটে আসেন সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায়। ওই যুবক কে তল্লাশি করে ৬৩ কৌটো ব্রাউন সুগার উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পূর্ব কুঞ্জবন এর সীমন দেববর্মা এবং সুব্রত দেববর্মা কে।  তাদের কে এন ডি পি এস মামলায় বুধবার খোয়াই আদালতে পাঠানো হয়।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top