News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান সরকার কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চায়: মুখ্যমন্ত্রী
Image

বর্তমান সরকার কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট।। গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম যখন কোন বিষয় আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তখন সেটা শুধরে নেওয়ার চেষ্টা করে বর্তমান সরকার। স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান এবং মরনোত্তর চক্ষু ও দেহদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মু্খ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, সরকার মানুষের কাছে কাজের মাধ্যমে পৌঁছাতে চাইছে। ঠিকভাবে কাজ হলে মানুষ অবশ্যই স্মরণ করবে বলে জানান মু্খ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিভিন্ন সেবামূলক কাজ এবং এলাকায় সাংস্কৃতিক পরিমণ্ডল বিস্তারে সংহতি ক্লাবের ভূমিকা প্রশংসনীয়।  আগামী দিনেও ক্লাব সেই প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন  তিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরা পর্যটন কেন্দ্রগুলি উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। পর্যটকদের সুবিধার্থে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা রাজ্যে বেড়েছে। বর্তমানে ভারতীয় এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে বহির্রাজ্যে যাতায়াত করছে। বর্তমান সরকার মানুষের সরকার। মানুষের সমস্যা সমাধান করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, বিদ্যুৎ, পানীয় জল সহ সমস্ত মৌলিক চাহিদা মিটিয়ে দিচ্ছে। এদিন মু্খ্যমন্ত্রী বিভিন্ন বিভাগে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কচিকাঁচাদের হাতে পুরস্কার তুলে দেন। রক্তদানের পাশাপাশি, মরণোত্তর চক্ষু এবং দেহদানের মতো এই মহৎ উদ্যোগে যারা সামিল হয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানান মু্খ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top