News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, জাতীয় সড়ক সহ মোট ২৩৯টি রাস্তা অবরুদ্ধ, ১৮ আগস্ট পর্যন্ত সতর্কতা
Image

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, জাতীয় সড়ক সহ মোট ২৩৯টি রাস্তা অবরুদ্ধ, ১৮ আগস্ট পর্যন্ত সতর্কতা

দেহরাদুন, ১৪ আগস্ট (হি.স) : প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গঙ্গা, অলকানন্দা সহ রাজ্যের অন্যান্য নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সমতল ভূমিতে জল জমে থাকার সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ আটকে পড়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সমস্ত ত্রাণ ও উদ্ধারকারী দলকে ২৪ ঘন্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে চারধাম যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং পুলিশ-প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে পুরোদমে।

ভারী বৃষ্টিপাতের জন্য ১৮ আগস্ট পর্যন্ত রাজ্যে লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসডিআরএফ এবং প্রশাসন ত্রাণ ও উদ্ধারকারী দল ঝাড়খণ্ডের বাসিন্দা পবন কুমার গুপ্তা এবং বিহারের বাসিন্দা রণজয় কুমার মিশ্রকে নিরাপদে উদ্ধার করেছে। তারা রুদ্রপ্রয়াগ জেলার রতুদায় নবনির্মিত রেলওয়ে টানেলে আটকে ছিলেন বলে জানা গিয়েছে। চামোলি জেলার জোশিমঠের পিপলকোটিতে ধ্বংসস্তূপের কারণে একজন নিখোঁজ হয়েছেন। জাতীয় সড়ক সহ মোট ২৩৯টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top