News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গৌহাটি হাইকোর্টের রায়, খালাস ডিমা হাসাওয়ের ১০০০ কোটি টাকা কেলেংকারি মামলায় মূল চার সহ ১৩ অভিযুক্ত
Image

গৌহাটি হাইকোর্টের রায়, খালাস ডিমা হাসাওয়ের ১০০০ কোটি টাকা কেলেংকারি মামলায় মূল চার সহ ১৩ অভিযুক্ত

গুয়াহাটি, ১১ আগস্ট (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য শ্বশাসিত পরিষদে সংঘটিত এক হাজার কোটি টাকা কেলেংকারি মামলায় সাজাপ্রাপ্ত জুয়েল গারলোসা, মোহিত হোজাই, নিরঞ্জন হোজাই ও আরএইচ খান সহ মোট ১৩ জন অভিযুক্তকে খালাস করে দিয়েছে গৌহাটি হাইকোর্ট।

আজ শুক্রবার গৌহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়দানকে স্বাগত জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গারলোসা, প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার, এক সময়ের দুর্ধর্ষ জঙ্গি সংগঠন ডিমা হালাম দাউগা (ডিএইচডি)-র প্রাক্তন চেয়ারম্যান তথা হালালি প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা।
প্ৰসঙ্গত, ২০১৭ সালের ২৩ মে এক হাজার কোটি টাকা কেলেংকরির মূল অভিযুক্ত আরএইচ খানকে ১২ বছর এবং মোহিত হোজাই, জুয়েল গার্লোসা ও নিরঞ্জন হোজাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল নিয়া আদালত।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০১ সাল, বিশেষ করে ২০০৩ সাল থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের ১০০০ কোটির কাড়ি কাড়ি টাকা দুর্ধর্ষ জঙ্গি সংগঠন ডিএইচডি-প্রধান জুয়েল গারলোসা, নিরঞ্জন হোজাইদের হাতে চলে যাচ্ছিল। আর এ কাজে প্রত্যক্ষ মদত দিয়েছিলেন সমাজকল্যাণের অতিরিক্ত অধিকর্তা আরএইচ খান অ্যান্ড কোম্পানি। ওই কাজে সরাসরি মদত জুগিয়েছিলেন সে সময়ের উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য মোহিত হোজাই-সহ তাঁর সহযোগী বাবুল কেমপ্রাই, ফজেন্দ্র হোজাই প্রমুখ।
এদিকে হালালি প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা ডিভিশন বেঞ্চের আজকের রায়কে স্বাগত জানিয়ে ডিএইচডি উভয় গোষ্ঠীর সঙ্গে ২০১২ সালের ৮ অক্টোবর স্বাক্ষরিত ত্রিপাক্ষিক এমওএস বাস্তবায়ন করতে গৌহাটি হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top