News Flash

  • Home
  • খেলা
  • সেরা ক্রীড়াবিদদের মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রদানে আবেদনপত্র আহবানে
Image

সেরা ক্রীড়াবিদদের মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রদানে আবেদনপত্র আহবানে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্পে আবেদন পত্র আহ্বান করা হয়েছে। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী রাজ্যের ক্রীড়াবিদদের উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্পে আর্থিকভাবে পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১লা এপ্রিল ২০২০ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময়কালীন রাজ্যের যে সমস্ত ক্রীড়াবিদ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিশেষ করে অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ন্যাশনাল গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল স্কুল গেমস, খেলো ইন্ডিয়া স্কুল, ইয়ুথ গেমস প্রতিযোগিতায় পদক অর্জন করেছেন তাদের নিজ নিজ মহাকুমা বা জেলা ক্রীড়া দপ্তরে আগামী ২৫ আগস্ট এর মধ্যে নির্দিষ্ট ফরমেট অনুযায়ী দরখাস্ত আহবান করা হয়েছে। দরখাস্তে আবেদনকারীর নাম সঙ্গে পিতার নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, কোন্ ইভেন্টে পদক জয় করেছেন, পাশাপাশি পদক বিজয়ের খতিয়ান আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের নিজস্ব ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে বলে দপ্তরের অধিকর্তা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top