News Flash

  • Home
  • খেলা
  • সচিবকে ঘুমে রেখে টিসিএ-রকমিটিগুলো তৈরি,প্রকাশ আজ
Image

সচিবকে ঘুমে রেখে টিসিএ-রকমিটিগুলো তৈরি,প্রকাশ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।। উপযুক্ত ব্যক্তিদের নিয়ে কমিটিগুলো তৈরি। এখন শুধু তা প্রকাশের অপেক্ষায়। যতদূর খবর রয়েছে অ্যাডভাইজারি কমিটি, আম্পায়ার কমিটি, সিলেকশন কমিটির পাশাপাশি জুনিয়র, সিনিয়র সব বিভাগের কমিটির প্রস্তুতিপর্ব চূড়ান্ত। সভাপতির অনুমোদন পেয়ে তা এখন যুগ্ম সচিব এর টেবিলে প্রকাশের অপেক্ষায়। ৯ আগস্ট দুপুরে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে অনুষ্ঠিত জেনারেল বডির মিটিংয়ে সমস্ত কমিটির রূপরেখার অনুমোদন নিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে সভাপতির স্বাক্ষর ও সিল মোহরের পর যুগ্ম সচিবের টেবিলে তা এখন পরিষ্কারভাবে প্রকাশের জন্য প্রস্তুত করা হচ্ছে। আরো ২৪ ঘন্টা সেগুলোকে পরখ করে আগামীকাল, শুক্রবার ফলাও করে প্রকাশ করা হবে বলে খবর রয়েছে। যতদূর খবর, সিলেকশন কমিটিতে তারকেশ্বর দাম, জীবন পাল, অমিত দাস কে রাখা হয়েছে। জুনিয়র টিম সিলেকশন কমিটিতে রাখা হয়েছে রাজীব সাহা, গোপেশ ভৌমিক এবং সৌম্য বণিককে।
গ্রাউন্ড কমিটির মুখ্য নাজমুল হোসেন। আম্পায়ারদের কমিটিতে রয়েছেন সন্তোষ দাস, সমীর বিস্বাস সহ আরো একজন। টুর্নামেন্ট কমিটিতে রয়েছেন চিরঞ্জিত পাল সহ আরো কয়েকজন। তবে সহ-সভাপতি তিমির চন্দ এবং সচিব তাপস ঘোষ এ বিষয়ে পুরোপুরি অন্ধকারে রয়েছেন বলেই খবর। মুখ খুলছেন না কেউই। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ওয়েবসাইট, সেই ১৯ জুলাই এর পর থেকে প্রায় তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পথে। অথচ কোন রকম আপডেট নেই। ক্রিকেট মহল একটু হলেও সমস্ত বিষয়ে উদ্বিগ্ন রয়েছেন। রাজ্য ক্রিকেটের মান উন্নয়ন এবং প্রসারের লক্ষ্যে ভালো ভালো সবকিছু হলেই কার্যত রক্ষে। বিষয়গুলো আবার আইন আদালত পর্যন্ত গড়ায় কিনা সে বিষয়েও অনেকের সন্দেহ প্রকাশ করছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top