News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যবয়সী এক মহিলাকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Image

মধ্যবয়সী এক মহিলাকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

জালান, ৯ আগস্ট(হি.স): উত্তরপ্রদেশের জালানের নদিগাঁও কোতয়ালী এলাকায় মধ্যবয়সী এক মহিলাকে খুনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মদ খেতে অস্বীকার করায় এক মহিলাকে নির্মমভাবে খুন করে এক যুবক। ওই যুবক আবার মহিলার আত্মীয় বলেও জানা গিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা কাপড় ও সাবল উদ্ধার করেছে। অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিল, পুলিশ এসে তাকে হাতেনাতে ধরে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট নদিগাঁও থানা এলাকায় ৫০ বছর বয়সী এক মহিলাকে খুন করা হয়। মৃত মহিলার আর এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জয়প্রকাশ কুশওয়াহা জানিয়েছেন, মদ খেতে অস্বীকার করায় রাগের মাথায় সে এই অপরাধ করে।

Releated Posts

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top