News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাঁদের কাছাকাছি আরও একধাপ এগোল চন্দ্রযান-৩, পরবর্তী প্রক্রিয়া ১৪ আগস্ট
Image

চাঁদের কাছাকাছি আরও একধাপ এগোল চন্দ্রযান-৩, পরবর্তী প্রক্রিয়া ১৪ আগস্ট

নয়া দিল্লি, ৯ আগস্ট(হি.স) : চন্দ্রাভিযান ‘চন্দ্রযান-৩’ বুধবার, ৯ আগস্ট চাঁদের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গিয়েছে। বুধবার টুইট করে এই তথ্য জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা -ইসরো।

চন্দ্রযান-৩ এবং চাঁদের মধ্যে দূরত্ব এখন ১৭৪ কিমি x ১৪৩৭ কিমি। কক্ষ পরিবর্তনের প্রক্রিয়া ১৪ আগস্ট করা হবে। ইসরো টুইট করে জানিয়েছে, চন্দ্রযান-৩ চাঁদের তৃতীয় কক্ষপথে পৌঁছেছে। চন্দ্রযান, চাঁদের কাছাকাছি চলে এসেছে। আজকের পরে, চন্দ্রযান-৩-এর কক্ষপথ ১৭৪ কিলোমিটার x ১৪৩৭ কিলোমিটারে নেমে এসেছে। পরবর্তী অপারেশন ১৪ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে হবে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা – ইসরো জানিয়েছে। চন্দ্রযান-৩, ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে লঞ্চ ভেহিকল মার্ক-৩ এর মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল।

Releated Posts

রঙালি বিহু নতুন সূচনা ও ঐক্যের প্রতীক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (আইএএনএস): অসমের অন্যতম প্রধান উৎসব রঙালি বিহু উপলক্ষে দেশবাসী, বিশেষত অসমবাসী ও প্রবাসী অসমীয়াদের শুভেচ্ছা…

ByByNews Desk Apr 15, 2026

বিহারে প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

পাটনা, ১৫ এপ্রিল (আইএএনএস): বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। সম্রাট চৌধুরী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ…

ByByNews Desk Apr 15, 2026

বাংলা নববর্ষে ‘বিভাজনকারী শক্তিকে পরাজিত’ করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র

কলকাতা, ১৫ এপ্রিল (আইএএনএস): বাংলা নববর্ষের শুভক্ষণে রাজ্যের মানুষকে ‘বিভাজনকারী শক্তির বিরুদ্ধে’ রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 15, 2026

বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সম্রাট চৌধুরী, বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত

পাটনা, ১৪ এপ্রিল (আইএএনএস): গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের মধ্যে সম্রাট চৌধুরী-কে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।…

ByByNews Desk Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top