News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া দপ্তরের “ঠাকুরভাই” প্রয়াত
Image

ক্রীড়া দপ্তরের “ঠাকুরভাই” প্রয়াত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।।মঙ্গলবার স্থানীয় এই এল এস হাসপাতালে বিকেলে সাময়িক রোগভোগে মারা যান ক্রীড়া দপ্তরে কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারী নারায়ন ভট্টাচার্য (৫৩)। মৃত্যুর আগ পর্যন্ত রাজ্য ক্রীড়া পর্ষদে কর্মরত ছিলেন। ১০ই আগষ্ট ২০১৬ সাল পর্যন্ত বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে কাজ করেছেন। তারপর রাজ্য ক্রীড়া পর্ষদে নিরলস ভাবে দায়িত্ব পালন করেছেন। প্রিয়জনেরা অনেকেই ঠাকুরভাই বলে সম্বোধন করতেন। মিষ্টি হাঁসি দিয়ে সাদরে গ্রহন করতেন তিনি। সম্প্রতি স্পোর্টস স্কুলে বদলি হয়েছিলেন। যোগ দেয়ার আগেই হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। উন্নত চিকিৎসার জন্য আই এল এসে ভর্তি হন। বুধবার হাসপাতালেই চিরনিদ্রায় চলে যান। মৃত্যুকালে স্ত্রী সহ তিন মেয়েকে রেখে গেছেন। ক্রীড়া পর্ষদের তরফ থেকে সহকর্মীরা পুষ্পার্ঘ্য দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে আত্মার সদগতি কামনা করেন। রাতেই বাটতলা মহাশ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। ত্রিপুরা স্পোর্টস স্কুলের সহকর্মীরা তাঁর অকাল প্রয়ানে গভীর শ্রদ্ধা জানিয়ে আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top