News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে কালো শাড়ি পড়ে প্রতিবাদে চন্দ্রিমা ভট্টাচার্য
Image

মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে কালো শাড়ি পড়ে প্রতিবাদে চন্দ্রিমা ভট্টাচার্য

বোলপুর, ৮ আগস্ট (হি. স.) : মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে কালো শাড়ি পড়ে প্রতিবাদে পথে নামলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বোলপুরে মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করেন তিনি। রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেককে সাসপেণ্ড করায় উপরাষ্ট্রপতিকে ‘বিজেপির মুখ’ বললেন মন্ত্রী চন্দ্রিমা। পাশাপাশি মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রায় দুই মাস ধরে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত ছোট্ট রাজ্য মণিপুর। কুকু ও মইতেই জাতীর দ্বন্দ্বে জ্বলছে রাজ্যটি৷ ইতিমধ্যেই দুই মহিলাকে নগ্ন করে মারধরের ছবি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এমনকি, রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে পুড়িয়ে মারার মত নৃশংস ঘটনাও ঘটেছে৷

মণিপুর নিয়ে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে জোট ‘ইণ্ডিয়া’। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনের প্রথমেই মণিপুর ইস্যুতে তুমুল হইহট্টগোল বাধে৷ এর মধ্যে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ ১১ অগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে৷ বাকি দিনগুলোর জন্য তাঁকে সাসপেন্ড করলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।
এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “অন্যায় কথা ডেরেককে সাসপেণ্ড করা। রাজ্যসভার চেয়ারম্যান বিজেপির আরেকটি মুখ ওখানে বসে আছেন৷ পশ্চিমবঙ্গ তাঁর চরিত্র দেখেছেন। রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন হয়তো।”

বাইশে শ্রাবণ কবি প্রয়াণের দিন মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে বোলপুরে মিছিল ও পথসভা করেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী প্রমুখ৷ বিশেষ করে মহিলাদের নিয়ে কালো শাড়ি পড়ে পথে নামেন মন্ত্রী চন্দ্রিমা।

তিনি বলেন, “অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি নিয়ে বিজেপি বা কেন্দ্রীয় সরকার একটা কথাও উচ্চারণ করেনি। প্রধানমন্ত্রী মাত্র ৬৭ সেকেন্ড কথা বলেই চুপ। মেয়েদের জন্য কিছু বলার সময় নেই তাঁর।”

বিজেপির অভিযোগ, মালদায় নারী নির্যাতন নিতে তৃণমূল চুপ কেন? প্রশ্নে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমরা চুপ নই। ভুল কথা৷ কোন নারী নির্যাতনের অভিযোগ থাকলে পদক্ষেপ নেওয়া হয়, বাংলাতেই নেওয়া হয়৷ পুলিশ ক্লোজ হয়ে গিয়েছে। মণিপুর নিয়ে বিজেপি কি করেছে ওদের জিজ্ঞাসা করুন।”

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top