News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল : সঙ্গীতার গোলে চ্যাম্পিয়ন জম্পুইজলা প্লে সেন্টার

মহিলা ফুটবল : সঙ্গীতার গোলে চ্যাম্পিয়ন জম্পুইজলা প্লে সেন্টার

জম্পুইজলা-‌১                                                                               ত্রিপুরা স্পোর্টস স্কুল-‌০

(‌সঙ্গিতা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।।

রাজ্য সেরা জম্পুইজলা প্লে সেন্টার। আসরের অঘোষিত ফাইনালে পরাজিত করলো ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। নূণ্যতম গোলে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে সঙ্গীতা রাই এর গোলে বাজিমাৎ করে জম্পুইজলা প্লে সেন্টার। রবিবার থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায উমাকান্ত মাঠ এনেকটা পিচ্ছিল এবং ফাস্ট হয়ে যায়। ফলে দুদলের ফুটবলারদের নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে কিছুটা অসুবিধের সম্মুখিন হতে হয়। ম্যাচ থেকে ১ পয়েন্ট‌ পেলেই খেতাব জয়, তারপরও এদিন ম্যাচের শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকেন বুদ্ধ দেববর্মা-‌র মেয়েরা। পিছিয়ে ছিলো না ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররাও। বল দখলের লড়াই চলছিলো সমানে সমানে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ান দুদলের ফুটবলাররা। দুদলের সামনে বেশ কয়েকটি সুযোগ আসলেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। এতে বাড়তে থাকে দলীয় সভ্য সমর্থকদের উৎকন্ঠা। ৮১ মিনিটে সাফল্য পায় জম্পুইজলা প্লে সেন্টার। কাউন্টার অ্যাটাক থেকে জম্পুইজলা প্লে সেন্টারের হয়ে জয়সূচক গোলটি করেন সঙ্গিতা রাই। এরপরও সমতা ফেরানোর মতো সুযোগ পেয়েছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। কিন্তু জাল নাড়াতে ব্যর্থ হয়েছে দলের আক্রমণভাগের ফুটবলাররা। রেফারি কার্তিক দাস হলুদ কার্ড দেখান বিজয়ী দলের সীমা দেববর্মা-‌কে। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুযেলার্সের কর্ণধার অর্পিতা সাহা, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার সহ ফুটবল সংস্থার কর্তারা। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জম্পুইজলা প্লে সেন্টারের সঙ্গীতা রাই। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে জম্পুইজলা প্লে সেন্টারের গোলরক্ষক রিঙ্কু খাতুন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top