মুম্বই, ৬ আগস্ট (হি.স.): মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ়। গত ১ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। শনিবার রাতে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন তিনি। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। ইনস্টাগ্রামে ইলিয়ানা লিখেছেন, “কোনও শব্দ দিয়ে আমাদের খুশির বর্ণনা করা যাবে না। পৃথিবীতে স্বাগত পুত্র।” গত ১ আগস্ট নায়িকা জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। জন্মের পাঁচ দিনের মাথায় সদ্যজাতের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন মা। একরত্তির সঙ্গে পরিচয় করালেন ভক্তদের। ছেলের কী নাম রেখেছেন তাও জানালেন। বিয়ের আগেই মা হয়েছেন ইলিয়ানা ডিক্রুজ। অন্তঃসত্ত্বা হওয়ার খুশি তিনি নিজেই গর্ব করে জানিয়েছেন সকলকে। গত এপ্রিল মাসে নায়িকা জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। আসন্ন সন্তানের বিষয়ে শুরু থেকেই কোনও রাখঢাক রাখেননি তিনি। বরং গর্ভবস্থার প্রতিটা ধাপে নিজের অনুভূতি শেয়ার করেছেন নিজের ভক্তদের সঙ্গে। উপভোগ করেছেন প্রতিটা মুহূর্ত। যদিও বিয়ে না করে ইলিয়ানার মা হওয়ার বিষয়টা ভালো চোখে দেখেননি অনেকেই। গর্ভাবস্থায় উঠেছিল নানা প্রশ্ন। সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই সমস্ত কটাক্ষ, সমালোচনায় কর্ণপাত করেননি তিনি। বরং নিজের গর্ভবস্থা চুটিয়ে উপভোগ করেছেন।

মা হলেন অভিনেত্রী ইলিয়ানা, জন্মের পাঁচ দিনের মাথায় প্রকাশ্যে সদ্যোজাতের ছবিও
Tags:
Releated Posts
হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা
তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…
বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট
চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি
কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’
মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…


















