News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় খাদ্য সামগ্রীর মজুত যথেষ্ট পরিমানে রয়েছে : খাদ্য মন্ত্রী
Image

ত্রিপুরায় খাদ্য সামগ্রীর মজুত যথেষ্ট পরিমানে রয়েছে : খাদ্য মন্ত্রী

আগরতলা, ৩ আগস্ট : ত্রিপুরায় যথেষ্ট পরিমানে খাদ্যসামগ্রী মজুত রয়েছে। রাজ্যে কোনো ধরণের কৃত্রিম সংকট তৈরি করা হলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, ন্যায্য মূল্যের দোকান এখন থেকে প্রতিমাসে এপিএল ও বিপিএল ভোক্তারা প্রতি কেজি মসুর ডাল ২টাকা কম দামে পাবেন। 

এদিন সুশান্ত বলেন, বর্ষাকালে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি না হয় তার দিকে লক্ষ্য রাখছে খাদ্য দপ্তর। রাজ্যে কোনো ধরণের কৃত্রিম সংকট তৈরি করা হলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না হুশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

সাথে তিনি যোগ করেন, বিগত কিছু দিন ধরে ন্যায্য মূল্যের দোকানে মসুর ডালের ঘাটতি দেখা দিয়েছে। আগামী ৩ দিনের মধ্যে সব ন্যায্য মূল্যের দোকানে মসুর ডাল পৌঁছে যাবে।পাশাপাশি তিনি বলেন, এখন থেকে প্রতিমাসে এপিএল ও বিপিএল ভোক্তারা প্রতিকেজি মসুর ডাল ২টাকা করে কম দামে পাবেন।

Releated Posts

ডাক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে ২৫ জুন ডাক আদালত

আগরতলা, ১১ জুন : ডাক পরিষেবা সংক্রান্ত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ জুন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top