ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট।।তিনদিনব্যাপী রাজ্য এস এম কাপ ফুটবল শুরু আগামীকাল থেকে। অনূর্ধ্ব-১৭ বালিকাদের ওই আসর হবে জিরানীয়া মহকুমার এন এস কলোনী বিদ্যালয় মাঠের সিন্থেটিক ফুটবল মাঠে। আগামীকাল বিকেল ৩ টায় আসরের উদ্বোদন করবেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরি। এছাড়া উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, চেয়ারপার্সন রতন দাস প্রমুখ। এদিকে রাজ্য অনূর্ধ্-১৪ বালকদের আসর হবে সাতচান্দ স্কুল মাঠে। আগামীকাল আসরের উদ্বোধন করবেন শুক্লা চরণ নোয়াতিয়া। তিনদিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা পাঁচ আগস্ট শেষ হবে। রাজ্য থেকে কোন দল জাতীয় আসরে প্রতিনিধিত্ব করবে তার বাছাই হবে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে।

রাজ্য এস এম কাপ ফুটবল শুরু আজ
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















