News Flash

Image

বাগদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের

উত্তর ২৪ পরগণা, ২ আগস্ট (হি. স.) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। বাড়ির সামনে রাস্তার উপরে পড়ে থাকা গাছের ডাল সরাতে গিয়ে এই ঘটনা । বুধবার সকালে এটি ঘটেছে বাগদা থানার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির সামনে রাস্তার উপরে একটি ভাঙা ডাল পড়ে থাকতে দেখেন সমীর দাস (৬৮)। সেই ডালে বিদ্যুতের তার জড়ানো ছিল। সেটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

চিৎকার শুনে বাবাকে ছাড়াতে গিয়ে একই ভাবে বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন ছেলে বিকাশ দাস (৪২)। স্থানীয় নলডুগরী বাজারে বৈদ্যুতিক সরঞ্জামের দোকান আছে তাঁর ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে নিয়ে গেলে বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top