News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল, দিলীপ ঘোষ এখন শুধুই দলের সাংসদ
Image

বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল, দিলীপ ঘোষ এখন শুধুই দলের সাংসদ

নয়াদিল্লি ও কলকাতা, ২৯ জুলাই (হি.স.): কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিলীপ ঘোষকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দিল বিজেপি, তিনি এখন শুধুই সাংসদ। পশ্চিমবঙ্গের সভাপতি পদ খোয়ানোর পরে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল দিলীপ ঘোষকে। কিন্তু এ বার সেই পদ খোয়ালেন দিলীপ। এখন তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ।

শনিবার সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই। এ নিয়ে বিরোধী শিবিরে গুঞ্জন শুরু হয়েছে, তবে দিলীপ ঘোষ বলেছেন, “শুনেছি দলের সাংসদদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সেটা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই। সাংসদরা যাতে নিজের নিজের এলাকায় বেশি করে সময় দিতে পারেন, তাই এই পদক্ষেপ।’’
প্রসঙ্গত, শনিবার সকালে ভারতীয় জনতা পার্টি নিজস্ব কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকা প্রকাশ করেছে – বান্দি সঞ্জয় কুমার, রাধামোহন অগ্রবালকে সাধারণ সম্পাদক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top