News Flash

  • Home
  • দেশ
  • উধমপুরে মাটির বাড়ির দেওয়াল ধসে মহিলার মৃত্যু
Image

উধমপুরে মাটির বাড়ির দেওয়াল ধসে মহিলার মৃত্যু

উধমপুর, ২৮ জুলাই (হি. স.) : জম্মু ও কাশ্মীরের রামনগরের কাটোয়ালাট পঞ্চায়েত এলাকায় একটি মাটির বাড়ির দেওয়াল ধসে এক মহিলার মৃত্যু হয়েছে।

তথ্য অনুযায়ী, কাটোয়ালাট পঞ্চায়েত এলাকায় বসবাসকারী ওই মহিলার নাম কৃষ্ণা দেবী (৬৫)। প্রবল বৃষ্টিতে হঠাৎ বাড়ির দেওয়াল ধসে পড়ায় কৃষ্ণা দেবীর মৃত্যু হয়। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ধ্বংসাবশেষ সরিয়ে মহিলাটিকে বের করে রামনগরের উপ-জেলা হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিন ময়নাতদন্ত শেষে দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top