News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে হল ১০ 
Image

কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে হল ১০ 

নয়াদিল্লি, ২৮ জুলাই  (হি.স.) : কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে। দিল্লিতে চিকিৎসাধীন রুমা সরকার ঘোষ দীর্ঘ লড়াই শেষে আজ প্রয়াত হয়েছেন। দিল্লিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।

প্রসঙ্গত, উল্টো রথে মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত তিনজনকে ত্রিপুরা সরকার বহি:রাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছিল। তাঁদের মধ্যে রুমা সরকার ঘোষের আজ মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ছুটে গিয়েছেন।

এদিন এক ট্যুইট বার্তায় প্রতিমা ভৌমিক বলেন, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে কুমারঘাটে ফেরা রথের অনভীপ্রেত ঘটনায় আহতদের মধ্যে নিভে গেল আরও এক জীবন দীপ। দিল্লির সফদর জং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অবশেষে না ফেরার দেশে পারি দিলেন রুমা সরকার ঘোষ। আজ দিল্লীতে তাঁর শেষকৃত্যে উপস্থিত থেকে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওই ঘটনায় তাঁর ছোট মেয়ে জীবন যুদ্ধে হার মেনেছিল আগেই। বড় মেয়ে এখনও দিল্লিতেই চিকিৎসাধীন। ঈশ্বর পরিবারের সদস্যদের এই কঠিন সময় কাটিয়ে উঠার শক্তি প্রদান করুক।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top