News Flash

  • Home
  • দেশ
  • স্লোগান ও হইহট্টগোলে পন্ড সংসদের কাজকর্ম, দিনের মতো মুলতুবি লোকসভার অধিবেশন
Image

স্লোগান ও হইহট্টগোলে পন্ড সংসদের কাজকর্ম, দিনের মতো মুলতুবি লোকসভার অধিবেশন

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): শান্তি ফেরার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সংসদে। মণিপুর ইস্যুতে বৃহস্পতিবারও উত্তাল হল সংসদের নিম্নকক্ষ, এদিনও মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সরব হন বিরোধী সাংসদরা। স্লোগান ও হইহট্টগোলের মধ্যেই দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন। বিকেল তিনটের পর অধিবেশন শুরু হলেও, স্লোগান ও হইহট্টগোলে পন্ড হয় সদনের কাজকর্ম। আর তাই দিনের মতো মুলতুবি দেওয়া হয় লোকসভার অধিবেশন। রাজ্যসভার অধিবেশনও এদিন বারবার মুলতুবি হয়েছে।

বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে মণিপুরকাণ্ড নিয়ে অভিনব প্রতিবাদ দেখল সংসদ। মণিপুরকাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বৃহস্পতিবার সংসদে আসেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা।রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের দুই কক্ষের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী সাংসদেরা এই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার। ডিএমকের টিআর বালুর মতো কয়েক জন বিরোধী সাংসদ সাধারণ পোশাক পরে এলেও প্রতিবাদ জানাতে পরেছিলেন কালো রঙের ‘আর্ম ব্যান্ড’। অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির নীচে দাঁড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা। মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে স্লোগান তোলেন।

Releated Posts

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top