News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্টে নয়জনের মৃত্যুর ঘটনার মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবী জানাল সিপিএম
Image

উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্টে নয়জনের মৃত্যুর ঘটনার মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবী জানাল সিপিএম


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে নয়জনের মৃত্যুর ঘটনার মেজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করার দাবি সহ মোট আট দফা দাবিতে ঊনকোটি জেলা শাসকের কাছে স্বারকলিপি দিল সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটি৷ বৃহস্পতিবার দুপুরে পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী-সহ ৫ জনের প্রতিনিধিদল জেলা শাসক তরিৎ কান্তি চাকমার হাতে স্বারকলিপি তোলে দেন৷ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পার্টির রাজ্য কমিটির সদস্য বীরচন্দ্র দেববর্মা, জেলা কমিটির নেতৃত্ব কান্তিলাল দেব,মিন্টু চন্দ্র দাস ও চুমকি চক্রবর্তী৷ জেলাশাসকের কাছে স্মারক লিপি জমা দেওয়ায় পরে পার্টির জেলাদপ্তরে এক সংবাদিক সম্মেলনে মিলিত হয় ডেপুটেশন প্রদানকারীরা৷ সাংবাদিক জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন যে, বিগত ২৮ জুন বিকেলে কুমারঘাটে উলটো রথের দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়৷ ঘটনায় রাজ্যের মূখ্যমন্ত্রী বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন৷ প্রায় এক মাস অতিক্রান্ত হলেও তদন্তের কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না৷ তাই এই তদন্তের কাজ দ্রুত শেষ করার দাবী জানাচ্ছে পার্টির জেলাকমিটি৷ একই সাথে ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের একজনের সরকারি চাকুরি ও আহতদের উন্নত চিকিৎসার ব্যাবস্থা করার দাবী জানানো হয়৷দ্বিতীয়ত, ঊনকোটি জেলায় নটিংছড়া,হীরাছড়া, সোনামুখি ও দেবস্তল এই চারটি চা বাগান রয়েছে৷ বর্তমানে সবগুলো বাগান বন্ধ হয়ে আছে৷ চা বাগান গুলো পরিচালনার দায়িত্বে রয়েছে ’সানসাইন’- নামে একটি চিটফান্ড কোম্পানি৷ যার বিরুদ্ধে মামলা রয়েছে৷ গত কয়েক মাস আগে কৈলাসহর  কুমারঘাট জাতীয়সড়ক করার জন্যে নটিংছড়া চা বাগানের কিছু জমি ক্রয় করা হয়েছে৷ সেই জমির টাকা প্রশাসনের তরফে সিল করা ছিল৷ সেই টাকা রিলিজ করার জন্যে বিধায়ক ভগবান দাস জেলাশাসক অফিসে চিঠি দেন৷ কারন হিসেবে চা বাগান শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার জন্যে৷ যদিও শ্রমিকরা সেই টাকা পায়নি৷এবং সেই টাকা প্রকৃত শ্রমিকদের হাতে তোলে দিতে হবে৷ এছাড়া কৈলাসহর কুমারঘাট দুই মহকুমাতেই বিদ্যুৎ-এর বেহাল অবস্থা৷শহর ও গ্রামীণ এলাকায় বিদ্যুৎ- স্বাভাবিক করে পানীয়জল, জলসেচের  ব্যাবস্থা করা৷ একইসাথে কুমারঘাটে জনৈক স্বপন সাহা উনার নিজস্ব জমিতে একটি ব্যাঙ্কের শাখা ভাড়া দিয়েছেন৷তারজন্যে বিদ্যুৎদপ্তরে একটি ট্রান্সফরমার বসানোর টাকা জমা দিলেও রাজনৈতিক উদেশ্যেপ্রনোদিত ভাবে সেখানে ট্রান্সফরমার বসানো হচ্ছে না৷ অন্য দাবিগুলোর উল্লেখ করে তিনি আরো বলেন যে, জেলার বিভিন্ন ব্লক এলাকায় ছাটাইকৃত মিড ডে মিল, আশাকর্মী,পাম্প অপারেটর,আই সি ডি এস কর্মীদের পুনবহাল করতে হবে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক গৃহহীন পরিবারে ঘরের ব্যাবস্থা, মনু ল্যান্ড কাষ্টমসের বন্ধ কাজ চালু করা,বিমানবন্দর সংস্কার কাজ শেষ করা ও কৈলাসহরে রেল সংযোগ সাপন, জেলা হাসপাতালে জেনেরিক মেডিসিন কাউন্টার চালু করার দাবী জানানো হয় বলেও জানান

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top