News Flash

Image

দূর্ঘটনাগ্রস্ত গাড়ি আটক করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷বেতাগা সাইনবোর্ড এলাকা থেকে একটি দুর্ঘটনাগ্রস্থ গাড়িকে উদ্ধার করে নিয়ে আসলো শান্তির বাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার থানার নিকট খবর যায় বেতাগা সাইনবোর্ড এলাকায় একটি বাড়িতে দুর্ঘটনাগ্রস্থ একটি গাড়ি লুকিয়ে রাখা হয়েছে৷  গোপন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার থানার পুলিশ৷  পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে দেখতে পায় বেতাগা সাইনবোর্ড এলাকায় একটি বাড়িতে টি আর ০১ বি কে ০৫১০ নাম্বারের একটি গাড়িকে ঢেকে রাখা হয়েছে৷  গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় রয়েছে৷  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷  ধারনা করা হচ্ছে গতকালকে পতিছড়ি ড্রপগেইট এলাকায় দুর্ঘটনার পিছনে এই গাড়িটি জড়িত রয়েছে৷  ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ৷

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top