News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে পৃথক তিনটি দূর্ঘটনায় গুরুতর আহত সাত
Image

বিশালগড়ে পৃথক তিনটি দূর্ঘটনায় গুরুতর আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ রাতভর বিশালগড় মহকুমা জুড়ে যান সন্ত্রাস!মঙ্গলবার গভীর রাতে বিশালগড় মহকুমায় পৃথক তিনটি যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন সাতজন৷ প্রথম ঘটনা, বিশালগড় রবীন্দ্রথাথ ঠাকুর মহাবিদ্যালয়ের সামনে জাতীড় সড়কে৷ দাঁড়িয়ে থাকা রোলারে ধাক্কা দেয় পণ্যবাহী গাড়ি৷ এতে গুরুতর আহত হন রাজু দাস ও নারায়ণ শুক্লদাস৷ তাদের বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হলে রেফার করা হয় জিবিপিতে৷ দমকল কর্মীরা গাড়ির দরজা কেটে বের করেন আহতদের৷ দ্বিতীয় ঘটনা, বিশালগড় দুই নং চন্দ্রনগর এলাকায়৷ বাইক দুর্ঘটনায় আহত হন ঝুটন দাস৷ তাকেও বিশালগড় থেকে জিবিপি পাঠানো হয়৷ এদিকে, রাত তিনটা নাগাদ চড়িলাম পুরানবাড়ি এলাকায় স্কোরপিও গাড়ি উল্টে আহত হয়েছেন মহিলা সহ চারজন৷ তাদেরও নিয়ে আসা হয় বিশালগড় হাসপাতালে৷

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top