News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কনাদ মোদকের লিভার ট্র্যান্সপ্ল্যান্টে ও তুষার সিংহরায়ের আইআইটি বোম্বেতে পড়ার জন্য সহায়তা করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ
Image

কনাদ মোদকের লিভার ট্র্যান্সপ্ল্যান্টে ও তুষার সিংহরায়ের আইআইটি বোম্বেতে পড়ার জন্য সহায়তা করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ

আগরতলা,২৬ জুলাই: মুখ্যমন্ত্রীর সাপ্তাহিক জনসংযোগ কর্মসূচি ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’র ১৪তম পর্বে আজ রাজ্যের বিভিন্ন পেশার মানুষ তাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ মূলত চিকিৎসা, আর্থিক সহায়তা, শিক্ষা সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আলাদা আলাদাভাবে প্রত্যেকের সমস্যার কথা শুনে তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেন।

আগরতলা ধলেশ্বরের বাসিন্দা আশিস কুমার মোদক লিভার সংক্রান্ত গুরুতর অসুখে আক্রান্ত তার ছেলে কনাদ মোদকের চিকিৎসায় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। কনাদ মোদক পেশায় একজন সাংবাদিক। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকগণ শীঘ্রই কনাদের লিভার ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কনাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি জেনে সাথে সাথে সচিব ড. পি কে চক্রবর্তীকে কনাদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। উত্তর চড়িলামের বাসিন্দা দিলীপ চৌধুরী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তার ১২ বছরের ছেলে দীপজিৎ চৌধুরীর চিকিৎসার জন্য সহায়তার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। উদয়পুরের বাসিন্দা দীপঙ্কর শুর ক্যান্সারে আক্রান্ত তার ১৩ বছরের ছেলে রাজদ্বীপ শুরের চিকিৎসায় সাহায্যের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। মুখ্যমন্ত্রী দীপজিৎ ও রাজদ্বীপের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারকে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

খোয়াইয়ের বাসিন্দা সুনীতি দাস আজ তার স্বামীর চিকিৎসায় সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। সুনীতি দেবীর স্বামী বিভিন্ন রোগে ভুগছেন। আর্থিক অনটনের কারণে সুনীতি দেবী তার স্বামীর চিকিৎসা ঠিকমত করতে পারছেন না। সুনীতি দেবী মুখ্যমন্ত্রীর কাছে তার এই অক্ষমতার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। চম্পকনগরের বাসিন্দা নমিতা রাণী দাস তার মেয়ে রুপিকা দাসকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রুপিকা কথা বলতে পারেন না এবং কানেও শুনেন না। নমিতা দেবীর স্বামী পেশায় একজন দিনমজুর। তার পক্ষে মেয়ে রুপিকার চিকিৎসা খরচ চালাতে সমস্যা হচ্ছে। নমিতা দেবীর এই সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তেলিয়ামুড়ার বাসিন্দা তুষার সিংহরায় তার মা-কে নিয়ে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে এসেছিলেন। তুষারের জেইই অ্যাডভান্স ২০২৩ পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক হচ্ছে ১,২১০ এবং সে আইআইটি বোম্বেতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ারিংয়ে পড়ার সুযোগ পেয়েছে। তুষার মুখ্যমন্ত্রীর কাছে কলেজের ফি ও অন্যান্য খরচ মেটাতে আর্থিক সহায়তার আবেদন জানান। মুখ্যমন্ত্রী তুষারকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। তেমনি আজ কৃষ্ণনগর পুরান কালীবাড়ি লেনের বাসিন্দা ক্যান্সার রোগে আক্রান্ত রামচন্দ্র দেববর্মা, পশ্চিম ভুবনবনের বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত দিনমজুর দিলীপ সরকার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী উভয়ের সমস্যার কথা শুনে ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারকে তাদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর সাথে জনগণের সাক্ষাতের সাপ্তাহিক কর্মসূচিতে আজ মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. শঙ্কর চক্রবর্তী, আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. শিরমনি দেববর্মা সহ সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top