News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবল : নবোদয়কে হারিয়ে দ্বিতীয় জয় পুলিশের
Image

বি-ডিভিশন ফুটবল : নবোদয়কে হারিয়ে দ্বিতীয় জয় পুলিশের

ত্রিপুরা পুলিস-‌২                                                                                 নবোদয় সঙ্ঘ-‌০

(‌জগৎ বন্ধু, সঞ্জীব)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।।দ্বিতীয় জয় পেলো ত্রিপুরা পুলিস। বুধবার পরাজিত করলো আসরের সবথেকে দুর্বল প্রতিপক্ষ নবোদয় সঙ্ঘকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পুলিস ২-‌০ গোল পরাজিত করে নবোদয় সঙ্ঘকে। জয় পেলেও তেমন আহামরি ফুটবল খেলতে পারেননি পুলিসের ফুটবলাররা। পল্টু চৌধুরির দলের দুর্বলতার সুযোগ নিয়ে জয় হাসিল করে নেয় ত্রিপুরা পুলিস। তপত গরমে দুদলের ফুটবলারারই এদিন কাহিল ছিলেন। ফলে খেলার মানও ছিলো নিম্নরূপ। দুদলেরই মাঝমাঠ বলতে কিছু ছিলো না। ফলে আক্রমণে তেমন তেজীভাব লক্ষ্য করা যায়নি। অনেকটা অভিজ্ঞতার জোরেই জয় ছিনিয়ে নেয় ত্রিপুরা পুলিস। ছন্নছাড়া ফুটবল দিয়েই শুরু হয় ম্যাচ। ২৯ মিনিটে নবোদয়ের রক্ষণভাগের ফুটবলারের ভুলে ফঁাকায় বল পেয়ে পুলিসকে এগিয়ে দেন জগৎ বন্ধু দেববর্মা। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন পুলিসের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেন পুলিসের ফুটবলাররা। ৫২ মিনিটে সঞ্জীব শীল ব্যবধান বাড়ান। এরপরও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো পুলিস। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় নবোদয়ের জাল আর নাড়াতে পারেনি পুলিস। খেলা পরিচালনা করেন অসীম বৈদ্য।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top