News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনু নদীতে ভেঙে পড়লো উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের টাওয়ার
Image

মনু নদীতে ভেঙে পড়লো উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের টাওয়ার

আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : মনু নদীতে ভেঙে পড়লো উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের টাওয়ার। তাতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের দাবি, কুমারঘাটের পূর্ব রাতাছড়ায় বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়েছে। ওই টাওয়ার বিগত পাঁচ বছর যাবৎ নড়বড়ে অবস্থায় রয়েছে, তা বিদ্যুৎ দপ্তরকে বহুবার জানানো হয়েছিল। কিন্তু দপ্তর থেকে সমস্যা সমাধানে কোনো ভূমিকা নেয়নি।

প্রসঙ্গত, আজ দুপুর ১২টা নাগাদ বিদ্যুতের টাওয়ারটি ভেঙে মনু নদীতে পড়েছে। তাতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top