News Flash

  • Home
  • দিনের খবর
  • মনিপুরের ঘটনার প্রতিবাদে জীবনতলায় মহিলাদের প্রতিবাদ মিছিল
Image

মনিপুরের ঘটনার প্রতিবাদে জীবনতলায় মহিলাদের প্রতিবাদ মিছিল


জীবনতলা, ২৫ জুলাই (হি. স.) : মনিপুরে দুই মহিলাকে ধর্ষণের পর বিবস্ত্র করে ঘোরানোর প্রতিবাদে এবার পথে নামলেন দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের মহিলারা। ক্যানিং ২ ব্লকের মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে গঠিত বঙ্গ জননী কমিটির মহিলারা এদিন মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার মিছিল করেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। মঙ্গলবার সকালে জীবনতলা থানা থেকে জিবনতলা বাজার পর্যন্ত কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মীদের সাথে নিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। এছারাও ছিলেন তৃণমূলের সাধারণ কর্মী ও সমর্থকরা।

বিগত দু মাসের বেশি সময় ধরে মনিপুরে অশান্তি চলছে। ইতিমধ্যেই একের পর এক বাড়ি, গাড়ি ভাংচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। এই অশান্তি থামানোর কোন উদ্যোগই নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে সম্প্রতি দুই মহিলাকে ধর্ষণের পর বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও সামনে এসেছে। আর তা নিয়েই দেশের রাজনীতি উত্তাল। সমস্ত রাজনৈতিক দল এর নিন্দা করেছে। বুদ্ধিজীবী থেকে শুরু করে সুশীল সমাজ এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এবার সেই আন্দোলনে পা মেলালেন দক্ষিন ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের মহিলারা। মঙ্গলবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার নেতৃত্বে এই মিছিলে যোগ দেন গ্রামের মহিলারা। কেন্দ্রের একের পর এক জনবিরোধী নীতিরও প্রতিবাদ করেন তাঁরা।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top