News Flash

  • Home
  • দিনের খবর
  • সম্ভাব্য ভুয়া খবর নিয়ে সতর্ক থাকার আবেদন মমতার
Image

সম্ভাব্য ভুয়া খবর নিয়ে সতর্ক থাকার আবেদন মমতার

কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : মণিপুরের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা করেছেন ঘটনার। সোমবার তার খেই ধরেই এবিষয়ে সম্ভাব্য ভুয়া খবর নিয়ে সতর্ক থাকার আবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মণিপুর প্রসঙ্গ নিয়ে সহকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। সূত্রের খবর, তাঁর আশঙ্কা, এ রাজ্যেও এই ধরনের ঘটনার অপপ্রচার চালানো হতে পারে। ভুয়া ভিডিয়ো ছড়িয়ে বাংলার পরিস্থিতি তপ্ত করার চেষ্টা হতে পারে বলে মুখ্যমন্ত্রী সন্দেহ করছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই কারণে তিনি মন্ত্রিসভার বৈঠকে সকলকে সতর্ক করে দিয়েছেন বলে খবর।

এ নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও যে খুব একটা সুখকর নয়, তা বোঝানোর চেষ্টা শুরু করে দিয়েছেন বিজেপি-র সুকান্ত মজুমদাররা। দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগে আগেই সরব হয়েছিলেন সুকান্তবাবু। সেই সময়েই হাওড়ার পাঁচলায় এক বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তুলেছেন তিনি। যদিও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠক করে বলেন, ওই বিষয়ে একটি অভিযোগ পুলিশের কাছে এসেছিল। এফআইআরও হয়েছিল। কিন্তু পুলিশ তদন্ত করে তখনও পর্যন্ত এমন কোনও তথ্য-প্রমাণ পায়নি, যা অভিযোগের সত্যতা প্রমাণ করে।

এর পর মালদাতেও দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের একটি অভিযোগ উঠে এসেছে। সেই ঘটনা নিয়েও সুর চড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি। যদিও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির রং লাগানো উচিত নয়।

Releated Posts

কর্ণাটক বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কন্নড় সংগঠনগুলি: শিবকুমার

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুকে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে ডাকা কর্ণাটক বন্‌ধ প্রত্যাহার করা হবে বলে কন্নড়…

ByByNews Desk Aug 13, 2026

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top