News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগের উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপন
Image

চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগের উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগের উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ খোয়াই মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট সাতশ জন কৃতি ছাত্রছাত্রীকে খোয়াই মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷
খোয়াই পুরাতন টাউন হলে আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ার পারসন তাপস কান্তি দাস, যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ, যুব মোর্চা খোয়াই মন্ডল সভাপতি সত্যজিৎ পাল সহ অন্যান্য৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন রাজ্যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের ফলে শহর কিংবা গ্রামাঞ্চল বলুন ছাত্রছাত্রীরা একের পর এক কৃতিত্ব অর্জন করে চলেছে৷
একটা সময় ছিল যা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন৷বিদ্যালয় গুলিতে পঠন পাঠনের কোন সুবন্দোবস্ত ছিল না৷ ছাত্র সংগঠনের নামে ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক পাঠ দেওয়া হতো৷ রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে ছিল পরিকাঠামোর অভাব, ছিল না প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা৷ এখন শিক্ষকের জন্য ছাত্র-ছাত্রীদের আন্দোলন করতে হয় না৷ এই দিন মহকুমার কৃতি ছাত্র-ছাত্রীদের উত্তরিয় পড়িয়ে এবং হাতে স্মারক তুলে দিয়ে তাদের সংবর্ধিত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা৷

Releated Posts

লালটিলাপাড়ায় পুলিশের বড়সড় সাফল্য, মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার

আগরতলা, ১৩ আগস্ট: যাত্রাপুর থানার পুলিশের অভিযানে লালটিলাপাড়া এলাকা থেকে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা…

ByByReshmi Debnath Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top