News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চা-পাতার প্যাকেটে ভরে গাঁজা পাচারকালে এমবিবি বিমানবন্দরে আটক দুই যুবক
Image

চা-পাতার প্যাকেটে ভরে গাঁজা পাচারকালে এমবিবি বিমানবন্দরে আটক দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷  অভিনব কায়দায় চা পাতার প্যাকেটে করে গাজা পাচারের সময় এম বি বি বিমানবন্দরের চেকিংয়ে ১৬ কেজি শুকনো গাঁজা এক নাবালক সহ আটক দুই৷ বিবানবন্দর নিরাপত্তার কর্মীদের হাতে  গাজা সহ তারা আটক হয়েছে৷ যাদেরকে আটক করা হয়েছে তারা হলো জাহিদুল হক, ও সাইফুল ইসলাম৷ তাদের বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মনারচক এলাকায়৷পরবর্তী সময় তাদের তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে৷তাদের বিরুদ্ধে এন ডিপিএস আইনে একটি  মামলা নিয়ে তদন্ত চালায় পুলিশ৷ রবিবার দুপুরে পুলিশ কোর্টে প্রেরণ করা হয় এয়ারপোর্ট থানা থেকে৷এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এয়ারপোর্ট থানার  দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার বিকাশ দেববর্মা৷ নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন৷ উল্লেখ্য চা পাতার প্যাকেটে করে গাঁজা চাষের ঘটনা এই প্রথম ধরা পড়েছে৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নানা মহলে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷৷ সরকার এবং নিরাপত্তা কর্মীরা গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে যতই কঠোর ব্যবস্থা গ্রহণ করুক না কেন পাচারকারীরাও নতুন নতুন কৌশল অবলম্বন করে তাদের পাছার বাণিজ্য অব্যাহত রেখেছে৷৷ বিষয়টি খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার৷৷

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top